🏛️ Chairman’s Message
আসসালামু আলাইকুম,
দীর্ঘ সময় ধরে একতা বাটিক ঘর সততা ও সুনামের সঙ্গে পাইকারী দরে বিভিন্ন ধরনের থ্রি-পিস ও বেডশিট উৎপাদন ও সরবরাহ করে আসছে। আমাদের মূল লক্ষ্য হলো মার্কেটের চাহিদা অনুযায়ী মানসম্মত, টেকসই এবং নান্দনিক পণ্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া।
আমরা বিশ্বাস করি, গুণগত মান ও আন্তরিক সেবাই একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সাফল্যের মূল চাবিকাঠি। সারা দেশের যেকোনো ব্যবসায়ী ভাই আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে সেবা প্রদান করবো ইনশাআল্লাহ।
মোঃ হেলাল উদ্দীন ভূইয়া
চেয়ারম্যান
একতা বাটিক ঘর



